দিনের পর দিন শহরে বেড়ে চলেছে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ। তাই বাড়ির আশেপাশে পরিস্কার রাখতে এবং শহরের বিভিন্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চলছে জেলা জুড়ে সাফাই অভিযান। রবিবার মালদার বিবেকানন্দ ক্রীড়া চক্রের সদস্যরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের এলাকায় ব্লিচিং পাউডার ও কীটনাশক তেল ছিটায়। যেন কিছুটা হলেও ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই তারা এই উদ্যোগ নিয়েছেন।
ক্লাবের সদস্যরা জানান, তাদের এলাকাতে বেশকিছু মানুষের ডেঙ্গু হয়েছে। তাই তারা এই উদ্যোগ নিয়েছেন। আগামীতে যদি এলাকায় ডেঙ্গুর উপদ্রপ না কমে তাহলে তারা আবার ব্লিচিং পাউডার ও কীটনাশক তেল ছিটাবেন। তারা বলেন শহরে যে ভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে এই কাজের জন্য শহরের সকল ক্লাব ও সংস্থা গুলিকে এগিয়ে আসতে তারা আহব্বান জানান। যেন সকলেই উপকৃত হয়।